জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
গাজীপুর জেলার কাশিমপুর হাই স্কুল ও কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১০ম গিয়াস উদ্দিন সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ২০২৫। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে দিনব্যাপী এ টুর্নামেন্টে ছিল টানটান উত্তেজনা ও প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা।খেলায় উদ্ভোদক ছিলেন মোঃ শওকত হোসেন সরকার সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি।প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় প্যারাডাইস এফ সি ও বি কে এসপিয়ান। নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই সমানতালে আক্রমণ ও রক্ষণভাগে দৃঢ়তা প্রদর্শন করে। নির্ধারিত সময় শেষে ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থাকায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়।ট্রাইবেকারে চরম উত্তেজনার মধ্য দিয়ে বি কে এসপিয়ান দল তাদের নৈপুণ্য ও দৃঢ় মানসিকতার পরিচয় দিয়ে প্যারাডাইস এফ সি-কে পরাজিত করে। এই জয়ের মাধ্যমে বি কে এসপিয়ান দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয় এবং পরাজিত দলকেও তাদের সাহসী খেলায় প্রশংসা করা হয়। আয়োজকরা জানান, গিয়াস উদ্দিন সরকারের স্মৃতিকে সম্মান জানাতে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।উল্লেখ্য, এ প্রতিযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে এবং আগামী দিনের খেলাগুলোকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬