কাজী আব্দুস সোবহান আকন্দ,
আজ ১৩/১২/২০২৫খৃ: ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার শিক্ষক -কম'চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবু তালেব সহকারী অধ্যাপক হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী ডিগ্রী কলেজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আলী নুর খান, হালুয়াঘাট , ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জান্নাত সহকারী কমিশনার (ভূমি) হালুয়াঘাট,জনাব আতাউর রহমান সমবায় অফিসার হালুয়াঘাট ময়মনসিংহ, অত্র কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব নির্বাচিত সকল সদস্য বৃন্দ, সাবেক সভাপতি ও অন্যান্য সদস্য বৃন্দ, হালুয়াঘাট উপজেলার শিক্ষক -কম'চারী বৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবু তালেব স্বাগত বক্তব্য রাখেন।প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার জনাব আলী নূর খান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্য অতিথিবৃন্দগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকে ২০২৫সালে এসে এসব সি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত দের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি মহোদয়। পরিশেষে শিক্ষক দের কে শ্রেষ্ঠ পুরস্কার ও লটারির মাধ্যমে বিজয়ী দের উপহার বিতরণের মাধ্যমে সভাপতি মহোদয় অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬