1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে কৌশলে প্রতারণা করে এক চালকের ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মোঃ সাইদুল ইসলাম (৪৯) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সাইদুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (১৮) ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। ওই সময় শাজাহানপুরের বি-ব্লক বাজার এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারী যাত্রী কামারপাড়া-ভোলাবাড়ী যাওয়ার কথা বলে ইজি বাইকে ওঠেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তারা আবার সুজাবাদ দহপাড়া গ্রামে যাওয়ার অনুরোধ করেন।সুজাবাদের একটি মসজিদের সামনে পৌঁছালে ঘটনাটি মোড় নেয়। এর আগেই দুবলাগাড়ী এলাকায় পুরুষ যাত্রীটি নেমে যায়। পরে মসজিদের সামনে এক মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ওই নারী মাসুদকে মোটরসাইকেল আরোহীর সঙ্গে একটি দোকান থেকে শিশুর দোলনা আনতে বলেন। সরল বিশ্বাসে মাসুদ ইজি বাইকটি রেখে মোটরসাইকেলে উঠে দোকানে গেলেও সেখানে গিয়ে দেখতে পান দোকানটি বন্ধ। কিছুক্ষণ পরে মোটরসাইকেল আরোহী তাকে দোকানের মালিক ডাকতে বলে রেখে চলে যায়।মাসুদ দ্রুত মসজিদের সামনে ফিরে এসে দেখেন, তার ইজি বাইকটি উধাও। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তিনি ইজি বাইকটি আর উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি তিনি তাঁর বাবাকে জানালে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পর থানায় অভিযোগ দাখিল করা হয়।ছিনতাই হওয়া ইজি বাইকটির চেসিস নম্বর YD-DWD2413657 এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা।ভুক্তভোগী পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইজি বাইক উদ্ধারের দাবি জানায়। পুলিশ অভিযোগটি তদন্তের আওতায় নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট