1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে সভাপতির সৌজন্যে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে সভাপতির সৌজন্যে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

বাউফলে সভাপতির সৌজন্যে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর পালিত

মো: রেদোয়ান উল্লাহ: পটুয়াখালী(বাউফল) প্রতিনিধি

আজ ১৪.১২.২০২৫খ্রি: তারিখ রোজ রবিবার বাউফলের ৪০ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢালী আসিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের বার্ষিক শিক্ষা সফর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় পালিত হয়।

পূর্ব পরিকল্পনার আলোকে শিক্ষা সফর বাস্তবায়ন কমিটি যাওয়া আসার জন্য একটি বাস ও একটি মাইক্রো ভাড়া করে সকাল ৮ ঘটিকায় উপজেলার গোলাবাড়ি থেকে যাত্রা আরম্ভ করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর পৌনে বারোটার দিকে কুয়াকাটা পৌঁছান। সেখানে নিউ শিকদার হোটেলে সাময়িক বিশ্রামের পর সকলে মিলে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হন।

উল্লেখ্য, এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ১০০ জন ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠানের সূত্রমতে জানা যায়, শিক্ষা সফরের সার্বিক কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম প্যাদা।

শিক্ষা সফরে নেতৃত্ব দেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন মাস্টার আলামিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা কাউসার হামিদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী।

দুপুর ২ টা পর্যন্ত সমুদ্র সৈকতে ঘোরাঘুরি ও গোসলের পর যোহরের নামাজ ও খাওয়া দাওয়ার পরে সকলে যার যার কেনাকাটা করে বিকাল ৫ ঘটিকার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাত আটটার দিকে বাউফল এসে পৌঁছান।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায় প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে কখনো শিক্ষা সফরের আয়োজন করা হয়নি। বিগত সময়ে কোন সভাপতিও এ ধরনের শিক্ষার মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সহপাঠ্য কার্যক্রমের উদ্যোগ নেননি। তারা শুধু প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন প্রতিষ্ঠানকে কিছুই দিয়ে যেতে পারেননি।

প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং প্রতিষ্ঠানের সহপাঠ্য কার্যক্রমকে উৎসাহিত করার জন্য শিক্ষা সফরের মত উদ্যোগ গ্রহণের জন্য মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলে সভাপতি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট