1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে হোমিওপ্যাথির আড়ালে অ বৈ ধ অ্যালকোহল বেচাকেনা, র‍্যাবের অ ভি যা নে আ ট ক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে হোমিওপ্যাথির আড়ালে অ বৈ ধ অ্যালকোহল বেচাকেনা, র‍্যাবের অ ভি যা নে আ ট ক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে হোমিওপ্যাথির আড়ালে অবৈধ অ্যালকোহল বেচাকেনা, র‍্যাবের অভিযানে আটক ১

অপু দাস স্টাফ রিপোর্টার রাজশাহী।

রাজশাহীতে হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে উচ্চমাত্রার অবৈধ অ্যালকোহল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫। অভিযানে বিপুল পরিমাণ অ্যালকোহলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রাজশাহী জেলার বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ শামসুদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাগমারা উপজেলার বইকুড়ি মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

অভিযান চলাকালে তার কাছ থেকে ২৬২ বোতল অবৈধ অ্যালকোহল (মোট ২৬.২ লিটার), একটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহলে প্রায় ৯০ শতাংশ অ্যালকোহলের উপস্থিতি পাওয়া গেছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও প্রাণঘাতী।

র‍্যাবের তথ্যমতে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে এই নিষিদ্ধ অ্যালকোহল যুবসমাজ ও বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করে আসছিল। অধিক মুনাফার আশায় সে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সম্প্রতি রাজশাহীর বিভিন্ন এলাকায় এই ধরনের উচ্চমাত্রার অ্যালকোহল সেবনে প্রাণহানির ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামত আদালতের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ায় পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট