1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী দিবসে শিবচরে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার

মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর সকালে শিবচর পৌর এলাকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পার্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ৯টায় আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফাতিমা মাহজাবীন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চূড়ান্ত সময়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাঁদের ত্যাগ ও অবদান স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলাই এই দিনের মূল শিক্ষা।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শিবচর উপজেলায় অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে দিনটি গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট