1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে সিংড়ায় বিএনপির বিক্ষোভ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে সিংড়ায় বিএনপির বিক্ষোভ

সিংড়া (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, একটি মহল সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারই অংশ হিসেবে আমাদের অন্যতম জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আওয়ামী বাকশাল ও ভারতের তাঁবেদাররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভারতের বিরুদ্ধে কথা বললেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে দাউদার মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগের দোসর, বিগত সময় যারা সন্ত্রাস করেছে, অন্যায়-অত্যাচার করেছে তাদেরকে ধরার ব্যবস্থা করেন। কোটা পূরণ করার জন্য নিরীহ মানুষদের ধরবেন না, সংখ্যা বেশি দেখানোর জন্য নিরীহ মানুষদের ধরবেন না। ২৪ এর আন্দোলনের পরে প্রশাসনে ব্যাপক পরিবর্তন এসেছে, আমরা বিশ্বাস করি এটা আপনারা ধরে রাখবেন।জুলাই যোদ্ধা ওসমান হাদীকে হত্যা চেষ্টা প্রতিবাদে শনিবার বিকেল ৫টায় সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল শেষের সমাবেশে এসব বলেন তিনি।সিংড়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি’র সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেসা পুতুল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ আলী, চৌগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, শুকাস ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হান্নান, রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট