1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চ্যাম্পিয়ন হয়েও ট্রফির স্বাদ পেল না দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস! - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

চ্যাম্পিয়ন হয়েও ট্রফির স্বাদ পেল না দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন হয়েও ট্রফির স্বাদ পেল না দক্ষিণ আইচা পল্লী বিদ্যুৎ অফিস!

মীর শাহীন
স্টাফ রিপোর্টার
ভোলা।

‎মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লালমোহন জোনাল অফিসকে পরাজিত করে বিজয়ী হলেন দক্ষিণ আইচা সাব জোনাল অফিস।

‎রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩ টায় ভোলার লালমোহন কলেজ মাঠে পূর্ব নির্ধারিত এ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় লালমোহন জোনাল অফিস ক্রিকেট একাদশ নির্ধারিত ১২ ওভারের খেলায় ১১ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জয়ের জন্য ৯৬ রানের মামুলি টার্গেটে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আইচা সাব- জোনাল অফিস ক্রিকেট একাদশ ২২ বল হাতে রেখেই ৯৬ রানের লক্ষ্যে পৌছে যায়।

‎পুরো খেলাটি ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, লালমোহন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাহমুদুল অনিক এবং চরফ্যাশন জোনাল অফিসের ডিজিএম প্রভাকর দাশ মাঠে বসেই উপভোগ করেন।

খেলায় ‎লালমোহন জোনাল অফিস ক্রিকেট একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এজিএম (ওএন্ডএম) খালেদ মাসুম মজুমদার এবং দক্ষিণ আইচা সাব জোনাল অফিস ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন এজিএম কাউছার আহাম্মদ।

‎ফাইনাল ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন চরফ্যাশন জোনাল অফিসের এজিএম আব্দুল্লাহ আল মামুন।

‎আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ আইচা সাব জোনাল অফিসের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট