পুলিশ সুপার মহোদয় কর্তৃক বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি : ভোলা
অদ্য ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিঃ ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় বোরহানউদ্দিন থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় বোরহানউদ্দিন থানায় উপস্থিত হলে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি চৌকস দল সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনকালে তিনি থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশ সুপার মহোদয় থানা ভবন, অফিস কক্ষ, ব্যারাক, মেস, হাজতখানা পরিদর্শন করেন।
পরবর্তীতে বোরহানউদ্দিন থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়।
সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সুধী সমাবেশে আগত ব্যক্তিবর্গের মধ্য হতে তাৎক্ষনিক প্রশ্নকারী ব্যক্তিদের প্রশ্নোত্তর প্রদান ও আইনগত সহায়তায় অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানাসহ সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব সত্যজিৎ কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), অফিসার ইনচার্জ, বোরহানউদ্দিন থানাসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬