বিজয় দিবসের ক্রিকেটে উৎসবের রঙ,যশলংয়ে অধ্যাপক এবিএম ফজলুল করিম টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি।
মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার যশলং ইউনিয়নে অনুষ্ঠিত হলো,
অধ্যাপক এবিএম ফজলুল করিম শর্ট ক্রিজ ক্রিকেট টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশলং ইউনিয়ন শাখারউদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মুন্সিগঞ্জ-২ আসনেরসংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা আমাদের শৃঙ্খলা,সহনশীলতাও ন্যায্য প্রতিযোগিতার মূল্যবোধ শেখায়।জয়ী দলকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন,এই সাফল্য যেন ভবিষ্যতে
আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে ওঠে।
পরাজিত দলকে উদ্দেশ করে তিনি বলেন,হার মানেই শেষ নয়,বরং এটি শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন,জয় ও পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ,গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়সুলভ আচরণ ও পারস্পরিক সম্মান।খেলাধুলার মাধ্যমে সুস্থ প্রতিযোগিতা ও সুন্দর সমাজ গড়ে তোলারআহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টংগিবাড়ি উপজেলা জামায়াতের আমীরমাওলানা হাবিবুর রহমান,নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম,সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন,যশলং ইউনিয়নের সভাপতি
হাবিবুল্লাহ তাহজীব,সেক্রেটারি শাকিল মোল্লাসহ
স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬