শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি :ইমন রহমান
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনাব ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়, পুলিশ সুপার, ভোলা মহোদয়।
আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষ্যমহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত আয়োজনে মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন সরকারি অফিস প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬