1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহীদ আবদুস সালামের ৫৪ তম শাহাদাত বার্ষিকী পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৪ সন্ত্রাসী আটক ধানের শীষ, তারেক রহমান ও বিএনপি—এই তিন লক্ষ্যেই ঐক্যবদ্ধ আমরা” : নাটোরে দুলু বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকির গণজোয়ার বাউফলে আ.লীগ নেতা শাহজাদার বিএনপিতে যোগদানের গুঞ্জন, প্রশাসনে তোলপাড় আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা

ভিডিও সংবাদ 👇👇

শহীদ আবদুস সালামের ৫৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

সামজাদ জসি ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সামজাদ জসি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ আবদুস সালামের ৫৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রবেশ পথের দক্ষিন পাশের শহীদের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ শেষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবদুস সালাম নবীনগর উপজেলা স্বাধীন হওয়ার একদিন আগে ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন। তিনি নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মরহুম আবদুল খালেক সরকারের সন্তান ছিলেন আবদুস সালাম। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশী স্বাধীনতাকামীদের নির্মূলে অস্থায়ী পাক আর্মি ক্যাম্প নির্মাণ করে।

শহীদ আবদুস সালাম নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পাকিস্তানি ক্যাম্প লক্ষ্যে করে পজিশন নিয়ে বিদ্যালয়ের মাঠ সংলগ্ন নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া থাকাকালিন পাকিস্তানি হানাদার বাহিনীর ছুঁড়া এলোপাতারি গুলিতে তিনি শহীদ হন। পরে তাকে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথের দক্ষিণ পাশে সমাধিস্থ করা হয়। নবীনগর সদরের মাঝিকাড়া ব্রীজ থেকে নবীনগর থানা হয়ে কোর্ট রোড পর্যন্ত রাস্তাটির নাম শহীদ আবদুস সালামের নামে “সালাম রোড” নামকরণ করা হয়েছিলো।

আলেচনা সভায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালেদ হোসেনের সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের শিক্ষক অলিউল্লাহর সঞ্চালনায় এতে শহীদের জীবন ও ত্যাগ নিয়ে আলোচনা করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিউল্লাহ, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ বেগ ইমনসহ অন্যান্যরা। পরে প্রিন্সিপাল এনামুল হক কুতুবি দোয়া ও মিলাদ পড়ান। এতে শহীদ আবদুস সালামের পরিবারবর্গ, স্থানিয় মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট