1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পলাশে পরকীয়ার জেরে যুবককে হ ত্যা, প্রেমিকা গ্রে ফ তা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন ঘুষ নিলে ঠিকানা হবে জেলখানা নয়তো পানিতে: মাদারীপুরে এমপি জাহান্দার আলী কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কোপানোর অ/ভি/যো/গ

ভিডিও সংবাদ 👇👇

পলাশে পরকীয়ার জেরে যুবককে হ ত্যা, প্রেমিকা গ্রে ফ তা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পলাশে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রেমিকা গ্রেফতার

মোঃমামুন মোড়ল
পলাশ উপজেলা পতিনিধি :

পলাশ নরসিংদী : নরসিংদীর পলাশে নয়ন চন্দ্র মজুমদার (২৮) নামে এক যুবকের বস্তাবন্দী লাশের হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পলাশ থানা পুলিশ।
এঘটনায় তথ্য প্রযুক্তির সহয়তায় নিহত নয়নের প্রেমিকা ফারজানা আক্তার মিথিলাকে (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিথিলা ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ মিয়াপাড়া এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে। এ হত্যাকাণ্ডে জড়িত মিথিলার স্বামী ফয়সাল পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃত মিথিলা নরসিংদী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা জানায় পুলিশ।

নিহত নয়ন চন্দ্র মজুমদার চট্টগ্রাম জেলার সন্বীপ থানার উত্তর মগধরা গ্রামের দিলাল চন্দ্র মজুমদারের ছেলে। সে পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের একটি ভাড়া বাসায় থেকে পাশ্ববর্তী ঘাগড়া গ্রামে নিজের সেলুনে নাপিতের কাজ করতেন।

পলাশ থানা পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়কের পাশ থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। উদ্ধার হওয়া মরদেহের চোখে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। পরবর্তীতে নরসিংদী পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় নিহতের পরিচয় সনাক্ত হলে নিহতের মা ঝর্না রানী মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনা নামা আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত করে শুক্রবার রাতেই ঘোড়াশালের দক্ষিণ মিয়াপাড়া থেকে ফারজানা আক্তার মিথিলাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, বিয়ের আগে থেকেই নয়নের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল মিথিলার। পরে ৯ ডিসেম্বর নয়নকে ফোন দিয়ে বাড়িতে ঢেকে নিয়ে যায় মিথিলা। পরবর্তীতে মিথিলা ও তার স্বামী ফয়সাল পরিকল্পিতভাবে নয়নকে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর প্লাস্টিকের বস্তায় ভরে নয়নের লাশ দুইদিন খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘটনার দুইদিন পর লাশের সাথে ঘরের বিভিন্ন মালামাল বস্তায় ভরে রাতের কোন এক সময় অটোতে যোগে কৌশল নিহতের লাশটি কাটাবের সড়কের পাশে ফেলে যায় তারা ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পরকীয়ার জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। তথ্য প্রযুক্তির সহয়তায় নিহতের নয়নের প্রেমিকা ফারজানা আক্তার মিথিলাকে গ্রেফতার করা হয়েছে। এ হত্যায় জড়িত মিথিলার স্বামী ফয়সাল পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে । গ্রেফতারকৃত মিথিলা নরসিংদী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

#
মোঃমামুন মোড়ল
পলাশ (নরসিংদী)
০১৯২২৬৫৬৫৭৩
১৪/১২/২০২৪

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট