1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চির অনুপ্রেরণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চির অনুপ্রেরণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির জন্য চির অনুপ্রেরণা

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

—শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম

 

শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

অনুষ্ঠানে তিনি শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগকে জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম তাঁর বক্তব্যে বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

স্বাধীনতার ঠিক পূর্বমুহূর্তে এ হত্যাযজ্ঞের মাধ্যমে তারা বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। কিন্তু শহিদ বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি।”

তিনি আরও বলেন, “আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করাই হবে তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

আলোচনা সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনা সভার মাধ্যমে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট