আব্দুর রহিম
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রভাবশালী নেতা হাবিবুল ইসলাম হাবিব তাঁর নির্বাচনী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা বর্তমানে কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে সাধারণ জনগণের কাছে নির্বাচনের আহ্বান জানাচ্ছেন। জনগণের সমর্থন, ভালোবাসা, দোয়া এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি ব্যাপক প্রচার চালাচ্ছেন।
জনগণের কাছে ফিরে আসার প্রত্যয় ও সেবার অঙ্গীকার ভাষণে হাবিবুল ইসলাম হাবিব তাঁর ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরে বলেন, মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত আসামি থাকার পর আল্লাহর অশেষ রহমতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসেছেন। তিনি আক্ষেপ করে বলেন, "আগেও আমি আপনাদের সেবা-খেদমত করে আসছি। আবার যখন আল্লাহ আপনাদের কাছে ফিরে এনেছেন, আমি আবারো আপনাদের খেদমত-সেবা করতে চাই। তাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে জয়যুক্ত করবেন, যেন আমি আপনাদের মাঝে সবসময় সেবা, খেদমত ও ভালোবাসা দিতে পারি।
সম্প্রীতির বার্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সাবেক এই সাংসদ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন। তিনি সকল ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই ভাই। সবাই একসাথে মিলেমিশে ভোটকেন্দ্রে যাবেন, যার পছন্দ সেই প্রতীকে ভোট দেবেন। কেউ যদি হুমকি-ধামকি, জুলুম-অত্যাচার করে, তাহলে স্থানীয় প্রশাসনের জানাবেন। যার ভোট তার অধিকার, পছন্দমতো প্রতীকে ভোট দিতে যাবেন, মিলেমিশে সবাই নির্বাচনে প্রচারণা করবেন।
শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে হাবিবুল ইসলাম হাবিবের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কাজিরহাট কলেজ, বেত্রবতী হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করেছেন।
সাম্প্রতিক সময়েও তিনি তালা-কলারোয়া অঞ্চলে শিক্ষা উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কুমিরা মহিলা ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিতি প্রমাণ করে যে তিনি কাজিরহাট কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এখনো সক্রিয়ভাবে জড়িত এবং একজন শিক্ষাবান্ধব নেতা হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬