1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঝিনাইদহ কালীগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ঝিনাইদহ কালীগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ কালীগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সোহরাব হোসেন রাজু , ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি শাহিন আলম, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জেললাল হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, দৈনিক নবচিত্র প্রধান সম্পাদক ও কালিগঞ্জ থানা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম, কালিগঞ্জ থানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে, যখন আমাদের চূড়ান্ত বিজয় প্রায় নিশ্চিত, ঠিক তার প্রাক্কালে বাঙালি জাতিকে মেধাশূন্য এবং শিকড়হীন করে দেওয়ার এক সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা বেছে বেছে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী—জাতির আলোকবর্তিকাস্বরূপ এই মানুষগুলোকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছিল। এদের হত্যার উদ্দেশ্য ছিল অত্যন্ত স্পষ্ট। তারা ভেবেছিল, এই মেধাবীদের হত্যা করে তারা আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দেবে।শহীদ বুদ্ধিজীবীরা শুধু ব্যক্তি নন, তাঁরা ছিলেন একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে তাঁরা জাতিকে সঠিক পথের নির্দেশনা দিয়েছেন। তাঁদের লেখনী, তাঁদের গবেষণা, তাঁদের অধ্যাপনা আমাদের মুক্তি সংগ্রামে জুগিয়েছে অদম্য সাহস ও প্রেরণা। তাঁরা নিজেদের জীবন দিয়ে সেই মুক্তির পথ প্রশস্ত করে গেছেন। আজকের এই দিনে, শোককে শক্তিতে পরিণত করে আমাদের নতুন করে অঙ্গীকারবদ্ধ হতে হবে। শহীদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের সকলের। নতুন প্রজন্মের কাছে তাঁদের ইতিহাস, তাঁদের অবদান এবং তাঁদের আত্মত্যাগের মর্মার্থ পৌঁছে দিতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় মাতৃভূমিকে এমন এক স্থানে নিয়ে যাই, যেখানে শহীদ বুদ্ধিজীবীদের পবিত্র স্মৃতি চির অম্লান হয়ে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট