1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ থানায় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

তানোরে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ থানায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

তানোরে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ থানায়

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা মাঠে ফসলি জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিমনা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী ছইমন বিবি( ৪৯) তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই গ্রামের আব্দুল মাতিনসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌজা চিমনা, জেল নম্বর ৮৩, এসএ খতিয়ান নম্বর ১৯ এবং এসএ দাগ নম্বর ৫২১ এর অধীনে ধানী শ্রেণিভুক্ত মোট ১ দশমিক ২২ একর জমির মধ্যে কাত ৫৬ শতক জমির মালিক ছইমন বিবি। তিনি পৈতৃক সূত্রে প্রায় ৫০ বছর ধরে শান্তিপূর্ণভাবে ওই জমি ভোগদখল করে আসছেন। চলতি মৌসুমে তিনি জমিতে আলু চাষ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি হঠাৎ করে একই গ্রামের আব্দুল মাতিন ওই জমির একটি অংশ নিজের বলে দাবি করেন। গত ১৩ ডিসেম্বর শনিবার তিনি জমির একাংশে বাঁশের খুঁটি পুঁতে দখল নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগেও উক্ত জমিতে ধান চাষকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। তখন বিবাদীরা ধান কাটা নিয়ে বাধা সৃষ্টি করলে ছইমন বিবি রাজশাহী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলাটি ৪০পি ২০২৫ তানোর নম্বরে রুজু হয়, যেখানে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় আদেশ জারি করা হয়। মামলার প্রসেস নম্বর ৫৭০ (২ )এবং আদেশের তারিখ ২৯ অক্টোবর ২০২৫।

ওই মামলায় আদালত জমির প্রকৃত দখলদার কে তা নির্ধারণের জন্য তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অভিযোগকারীর দাবি, আদালতের নির্দেশনার সুযোগ নিয়ে বিবাদী পক্ষ কৌশলে জমির একাংশে বাঁশের খুঁটি পুঁতে নিজেদের দখল দেখানোর চেষ্টা করছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছইমন বিবি থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট