শিশির আহমেদ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে।
বিএনপির ঢাকা জেলার সাবেক সভাপতি, ধামরাইয়ের দুই বারের সফল মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর উদ্যোগে আজ রবিবার(১৪ডিসেম্বর) বাদ যোহর পৌরসভার জুটেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বাংলোতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় জুটেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রতিষ্ঠানের এমডি দেওয়ান নাছির উদ্দীন রুবেল বলেন, দেশ জনগণ ও গণতন্ত্র যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব বাংলাদেশকে মুক্তির পথে নিয়ে এসেছে। তাঁর আপোষহীনতার কারণেই দেশে বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তার সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬