1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্থানীয় (শুভখিলা) বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহানা নাজনীন।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আরও দৃঢ় করেছে। তাদের আদর্শ ধারণ করেই আমাদের দেশ গঠনে এগিয়ে যেতে হবে।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির পথপ্রদর্শক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আল আমিন বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”

মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মাজহারুল হক ফকির ও বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন ভূইয়া তাঁদের বক্তব্যে বলেন,
“বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই দিনের শিক্ষা হলো—দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এবং স্বাধীনতার চেতনাকে অটুট রাখা।”

এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ. জে. সাদেক, উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সাদাত মো. সায়েম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হান্নান আল আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রেবেকা খাতুন প্রমুখ।

বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট