ফুলগাজী প্রেসক্লাবে কমিটি গঠন,কবির সভাপতি,সাহেদ সাধারণ সম্পাদক,সাইফুল সহ-সভাপতি
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনী জেলার, ফুলগাজী উপজেলার, ফুলগাজী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন প্রেসক্লাবের কোনো কার্যনির্বাহী কমিটি না থাকায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।
১৪ ডিসেম্বর (রবিবার) ফুলগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে ১৩ ডিসেম্বর (শনিবার) একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল,
নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়, দৈনিক নবচেতনা ও সাপ্তাহিক ফেনী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কবির আহমেদ নাছির-কে সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক ফেনীর সময়-এর ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও দৈনিক আজকালের খবর ও দৈনিক নয়াপয়গাম-এর ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদার-কে সহ-সভাপতি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি তানজিদ হোসেন শুভ-কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক অন্য দিগন্ত-এর ফুলগাজী প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টু-কে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক সমকাল-এর ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর (১নং সদস্য), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), মহিউদ্দিন মহি (দৈনিক বাংলার দূত), আব্দুল কাইয়ুম শাকিব (অনুসন্ধান ২৪), ইকবাল আহমেদ চৌধুরী (ফেনী সংবাদ), ইসমাইল হোসেন ইমন (দিন প্রতিদিন)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে ফুলগাজী প্রেসক্লাবের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬