1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন

 

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

সভাপতি শাহাদাত, সাধারণ সম্পাদক দিদার — বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পূর্ণ প্যানেল

ফেনী রিপোর্টার্স ইউনিটির ২০২৬ সালের কার্যকরী কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার, বাসস’র ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের ফেনী প্রতিনিধি ও দৈনিক ফেনীর নির্বাহী সম্পাদক দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মেছবাহ উদ্দীন খাঁন আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, সব পদে একক প্রার্থী থাকায় কোনো ভোটগ্রহণ ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলকে নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ছিলেন মোহা. আলমগীর চৌধুরী ও তৌহিদুল ইসলাম তুহিন।

 

নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখায় কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা।

নবনির্বাচিত কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন (দৈনিক স্টারলাইন),
যুগ্ম সাধারণ সম্পাদক তোফাফেল আহমদ নিলয় (দেশ টিভি) ও জসিম উদ্দিন ফরায়েজী (গাজী টিভি),
কোষাধ্যক্ষ মো. শফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর ও ইউএনবি),
দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা),
প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন ও দৈনিক রূপালী বাংলাদেশ),
ক্রীড়া সম্পাদক তানজিদ উদ্দিন শুভ (ফেনীর প্রত্যয়),
সাহিত্য সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ),
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী (দৈনিক ইত্তেফাক) এবং
সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন (দৈনিক আমার কাগজ)।

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন—
শুকদেব নাথ তপন (সাপ্তাহিক ফেনীর আলো),
আরিফুল আমিন রিজভী (দৈনিক ফেনী),
এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়াপয়গাম),
যতন মজুমদার (দৈনিক যুগান্তর),
আলী হায়দার মানিক (দৈনিক ফেনীর সময় ও নয়া শতাব্দী),
মো. ওমর ফারুক (দৈনিক ইনকিলাব) এবং
নুর উল্যাহ কায়সার (দৈনিক বণিক বার্তা ও দৈনিক স্টার লাইন)।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, পেশাগত ঐক্য, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ফেনীর সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ফেনী রিপোর্টার্স ইউনিটিকে আরও সক্রিয় ও শক্তিশালী সংগঠনে পরিণত করাই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট