1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে সভাপতির সৌজন্যে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে সভাপতির সৌজন্যে মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফর পালিত

মো: রেদোয়ান উল্লাহ: পটুয়াখালী(বাউফল) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

মো: রেদোয়ান উল্লাহ: পটুয়াখালী(বাউফল) প্রতিনিধি

১৪.১২.২০২৫খ্রি: তারিখ রোজ রবিবার বাউফলের ৪০ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢালী আসিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের বার্ষিক শিক্ষা সফর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় পালিত হয়।পূর্ব পরিকল্পনার আলোকে শিক্ষা সফর বাস্তবায়ন কমিটি যাওয়া আসার জন্য একটি বাস ও একটি মাইক্রো ভাড়া করে সকাল ৮ ঘটিকায় উপজেলার গোলাবাড়ি থেকে যাত্রা আরম্ভ করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর দুপুর পৌনে বারোটার দিকে কুয়াকাটা পৌঁছান। সেখানে নিউ শিকদার হোটেলে সাময়িক বিশ্রামের পর সকলে মিলে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বের হন।উল্লেখ্য, এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দসহ প্রায় ১০০ জন ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠানের সূত্রমতে জানা যায়, শিক্ষা সফরের সার্বিক কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানে সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক জনাব সাইফুল ইসলাম প্যাদা।শিক্ষা সফরে নেতৃত্ব দেন মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। তাকে সহযোগিতা করেন মাস্টার আলামিন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা ইদ্রিস আলী, মাওলানা কাউসার হামিদসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা মন্ডলী।দুপুর ২ টা পর্যন্ত সমুদ্র সৈকতে ঘোরাঘুরি ও গোসলের পর যোহরের নামাজ ও খাওয়া দাওয়ার পরে সকলে যার যার কেনাকাটা করে বিকাল ৫ ঘটিকার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাত এগারো টার দিকে বাউফল এসে পৌঁছান।প্রসঙ্গত, প্রতিষ্ঠানের বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বলে জানা যায় প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠান থেকে ইতিপূর্বে কখনো শিক্ষা সফরের আয়োজন করা হয়নি। বিগত সময়ে কোন সভাপতিও এ ধরনের শিক্ষার মান উন্নয়নের সাথে সংশ্লিষ্ট সহপাঠ্য কার্যক্রমের উদ্যোগ নেননি। তারা শুধু প্রতিষ্ঠানকে ব্যবহার করেছেন প্রতিষ্ঠানকে কিছুই দিয়ে যেতে পারেননি।প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা এবং প্রতিষ্ঠানের সহপাঠ্য কার্যক্রমকে উৎসাহিত করার জন্য শিক্ষা সফরের মত উদ্যোগ গ্রহণের জন্য মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলে সভাপতি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট