1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মাদারীপুরে জেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার মাদারীপুর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলায় নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি ও করণীয় বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৪ হাজার ৮৬৫ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৪৯৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১২ জন। জেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৩৮১টি।

সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট