1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও অবাস্তব মূল্যায়ন পদ্ধতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের মান, নম্বর বণ্টন ও মূল্যায়ন কাঠামো ছিল চারুকলার মৌলিক চরিত্রবিরোধী। এতে যোগ্য ও দক্ষ শিক্ষকের পরিবর্তে সৃজনশীলতাবিবর্জিত মূল্যায়ন প্রক্রিয়া চালু করা হয়েছে বলে তারা অভিযোগ করেন।

শিক্ষার্থীদের দাবি, চারুকলা একটি সম্পূর্ণ ব্যবহারিক ও সৃজনশীল বিষয় হলেও শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট নম্বরের সিংহভাগ থিওরিভিত্তিক করা হয়েছে এবং প্রাক্টিক্যাল অংশকে অত্যন্ত কম গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে শিল্পীসত্তা, ব্যবহারিক দক্ষতা ও সৃজনশীল চর্চার যথাযথ মূল্যায়ন হয়নি।

তারা আরও জানান, শিক্ষক নিবন্ধন পরীক্ষার তুলনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ছিল নিম্নমানের। যেখানে নিবন্ধন পরীক্ষায় তুলনামূলকভাবে মানসম্মত ও প্রাসঙ্গিক ব্যবহারিক প্রশ্ন থাকে, সেখানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রাথমিক স্তরের প্রশ্ন সংযোজন করা হয়েছে, যা একটি উচ্চপর্যায়ের নিয়োগ পরীক্ষার মান ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রাক্টিক্যাল দক্ষতাকে অবহেলা করা হলে যোগ্য, দক্ষ ও সৃজনশীল শিক্ষক নিয়োগ সম্ভব নয়। এতে চারুকলা শিক্ষার গুণগত মান দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় শিক্ষার্থী, শিল্পী, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত প্রশ্নপত্র বাতিল ও পুনর্মূল্যায়ন, প্রাক্টিক্যালভিত্তিক বিষয়ে যৌক্তিক নম্বর বণ্টন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রাক্টিক্যাল-কেন্দ্রিক নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং চারুকলা শিক্ষার মান ও মর্যাদা রক্ষায় কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা জানান, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে দ্রুত তাদের দাবির বাস্তবায়ন না হলে চারুকলা শিক্ষার স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট