1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লা শ উ দ্ধা র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লা শ উ দ্ধা র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার মাদারীপুর।

মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় হনুফা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১৫ ডিসেম্বর ) বিকেলে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাবনাতলা এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হনুফা বেগম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার আহমেদ বেপারীর মেয়ে এবং আনোয়ার বেপারীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আড়িয়াল খাঁ নদীতে একটি নারীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা সদর থানা পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ বিষয়টি শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করে। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

উদ্ধারের পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি হনুফা বেগমের বলে শনাক্ত করেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেলে নদীতে লাশ ভাসার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান।

শিবচর কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, উদ্ধার করা লাশটি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট