1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা

মোঃ সোহরাব হোসেন রাজু : ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের শত্রুতা করে ১২ শতাংশ জমির শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নাটাবাড়ীয়া গ্রামের পূর্ব পাড়ার মাঠে কেবা কারা ধরন্ত শিম গাছ কেটে দেয়। এই ঘটনায় সোমবার পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ লিটন মিয়া সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

গ্রামের ঝর্না খাতুন জানান, আমাদের কারিকার পাড়ার মাঠে কখনো কোন ফসলের ক্ষতি হতে দেখিনি। আজ লিটনের সিম গাছ কারা কেটে দিয়েছে। তার অনেক ক্ষতি করে দিয়েছে। যারা এমন কাজ করেছে তাদের শাস্তি চাই।

কৃষক লিটন বলেন, গ্রামের নিমাই বাবুর কাছ থেকে ১২ শতাংশ জমি ৭০ হাজার টাকা দিয়ে বন্ধক রাখা হয়েছে। দুই বছর ধরে সেখানে চাষাবাদ করে আসছি। গত বছরও একই জমিতে শিম চাষ করেছিলাম। তখন কোন সমস্যা হয়নি। এবছর শিমের চাষ করেছি ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো, গত দুই দিন আগে ওই জমি থেকে দেড় মন শিম বাজারে ৪৫ টাকা দরে পাইকারী বিক্রয় করেছি। আজ সকাল ১০টার সময় মাঠে এসে দেখি জমির প্রতিটা শিম গাছের গোড়া থেকে কাটা।

গ্রামে আমার ক্ষতি করবে এমন কোন শত্রু নেই। শুধুমাত্র আমাদের প্রতিবেশীরা, আমার চাচাতো ভাইকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল। তাদের বিরুদ্ধে আমি বাদি হয়ে মামলা করেছিলাম। তাছাড়া আমার কারো সাথে গোলযোগ নেই। তারা সেই মামলা মেটানোর জন্য কিছু দিন আগেও হুমকি দিয়ে আসছিল। আমার ধারণা তারাই এমন জঘন্য কাজ করেছে। তবে এই কাজ যেই করুক দোষীকে শাস্তিরতায় আনতে হবে।

হলিধানী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, নাটাবাড়ীয়া গ্রামের কৃষক লিটনের শিম গাছ কেটে দিয়েছে বিকালে এমন সংবাদ জানতে পারি। ফসলের সাথে শত্রুতা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তবে যারা এমন কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি অফিসের সহযোগিতায় প্রণোদনা এবং সার্বিক সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট