1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজী প্রেসক্লাবে কমিটি গঠন,কবির সভাপতি,সাহেদ সাধারণ সম্পাদক,সাইফুল সহ-সভাপতি - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজী প্রেসক্লাবে কমিটি গঠন,কবির সভাপতি,সাহেদ সাধারণ সম্পাদক,সাইফুল সহ-সভাপতি

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

ফেনী জেলার, ফুলগাজী উপজেলার, ফুলগাজী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন প্রেসক্লাবের কোনো কার্যনির্বাহী কমিটি না থাকায় ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই কমিটি গঠন করা হয়।১৪ ডিসেম্বর (রবিবার) ফুলগাজী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।এর আগে ১৩ ডিসেম্বর (শনিবার) একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল,নবগঠিত কমিটিতে দৈনিক আমাদের সময়, দৈনিক নবচেতনা ও সাপ্তাহিক ফেনী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কবির আহমেদ নাছির-কে সভাপতি, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক ফেনীর সময়-এর ফুলগাজী প্রতিনিধি সাঈদ হোসেন সাহেদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।এছাড়াও দৈনিক আজকালের খবর ও দৈনিক নয়াপয়গাম-এর ফুলগাজী প্রতিনিধি সাইফুল ইসলাম মজুমদার-কে সহ-সভাপতি, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় ও ভোরের আকাশ পত্রিকার প্রতিনিধি তানজিদ হোসেন শুভ-কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক অন্য দিগন্ত-এর ফুলগাজী প্রতিনিধি দেলোয়ার হোসেন ঝন্টু-কে দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক সমকাল-এর ফুলগাজী প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর (১নং সদস্য), সাহেদ চৌধুরী (দৈনিক নবচেতনা), মহিউদ্দিন মহি (দৈনিক বাংলার দূত), আব্দুল কাইয়ুম শাকিব (অনুসন্ধান ২৪), ইকবাল আহমেদ চৌধুরী (ফেনী সংবাদ), ইসমাইল হোসেন ইমন (দিন প্রতিদিন)।নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিকদের ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট