1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিবজাইট বাজারে ভোররাতে তিনটি ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

শিবজাইট বাজারে ভোররাতে তিনটি ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার (রাজশাহী) 
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার (রাজশাহী) 

রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট বাজার এলাকায় ভোররাতে ধারাবাহিকভাবে তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) ভোররাতে সংঘটিত এসব ঘটনায় তিনজন ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা তাহেরপুরের দিকে খেজুরের রস ও গুড় কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে শিবজাইট বাজার এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন, অপর একজনের কাছ থেকে ১৫ হাজার টাকা এবং আরেকজনের কাছ থেকে আনুমানিক ১৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ছিনতাইয়ের সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র ব্যবহার করে। এতে এক ব্যক্তি হাতে ছুরিকাঘাতে সামান্য আহত হন। ভোর রাত হওয়ায় ওই সময় এলাকায় লোকজনের উপস্থিতি কম ছিল, ফলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, শিবজাইট বাজার ও আশপাশের এলাকায় কয়েকদিন পর পর এমন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত এলাকায় পুলিশি টহল জোরদার, ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট