
মোঃ আব্দুল আজিজ নওগাঁ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে ।দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা । প্রথমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন ও সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। পরে মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ পরে নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণ এরপর সকাল নয়টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।