1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর প্রতিবাদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর প্রতিবাদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন

পটুয়াখালী বাউফলে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত বিজয় র‍্যালির প্রস্তুতির সময় জাতীয় পতাকা ও পতাকার স্ট্যান্ড লুটপাট এবং পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাউফল উপজেলা শাখা।জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিজয় র‍্যালি আয়োজনের অংশ হিসেবে জাতীয় পতাকা ও প্লাস্টিক স্ট্যান্ড একটি অটোরিকশায় করে বাউফল উপজেলার মূল ফটকের সামনে রাখা হয়েছিল।এ সময় একজন আগন্তুক এসে অটোরিকশার চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। চালক সামগ্রী খুলে দেখালেও ওই ব্যক্তি আপত্তি জানান এবং পরিস্থিতি উত্তপ্ত করেন বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, র‍্যালিতে অংশগ্রহণকারী সাধারণ মানুষ ও জামায়াত কর্মীরা আগন্তুকের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে না পেরে তিনি বাকবিতণ্ডায় লিপ্ত থাকেন। একপর্যায়ে জাতীয় পতাকা ও স্ট্যান্ড লুট হয়ে যায়। পরে জামায়াত কর্মী ও স্থানীয়দের তৎপরতায় পার্শ্ববর্তী একটি দোকান থেকে সেগুলো উদ্ধার করা হয়।
জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার দাবি, র‍্যালি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকলে পতাকা ও স্ট্যান্ড উপজেলার মূল ফটকে রাখা হতো না। সংগঠনের অভিযোগ, আগন্তুক আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত না করে অসৎ উদ্দেশ্যে জাতীয় পতাকা ও স্ট্যান্ড নিয়ে যান, যা জাতীয় পতাকার অবমাননার শামিল।এ ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি খালেদুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পরবর্তীতে ওই ব্যক্তি পুরো ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াত কর্মীদের বিরুদ্ধে সাংবাদিক লাঞ্ছনার মিথ্যা অভিযোগ উত্থাপন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট