1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিজয় দিবস উপলক্ষে রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

বিজয় দিবস উপলক্ষে রাণীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) 

মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর রাণীনগরে একডালায় ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার মেডিসিন বিভাগের মেডিসিন,হৃদরোগ,উচ্চ রক্তচাপ,থাইরয়েড ও ডায়াবেটিস চিকিৎসক ডাঃ মোঃ ফরহাদ আলী ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাত উল্লাহ কমিউনিটি হাসপাতাল বগুড়ার শিশু বিভাগের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মো. রায়হানুল ইসলাম।

এ মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এ সেবা গ্রহণ করে উপকৃত হন।

ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তারা জানান, মহান বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সেবার অংশ হিসেবেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীর প্রধান মো: আতিয়ার রহমান বিপুল,কোষাধক্ষ্য মো: সামিউল বাড়ি,স্বাস্থ্য উপদেষ্টা মো: রবিউল ইসলাম রবিন,শিক্ষা বিষয়ক উপদেষ্টা মোঃ সাগর,সদস্য মো: হাবিব আহমেদ, শ্রী রনি হাওলাদার,মোঃ রাশিকুল ইসলাম,মেডিসিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ ইসমাইল হোসেন, মো: রুহুল আমিন,একডালা দক্ষিণ পাড়া গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন টুটুল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট