1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

মোঃ সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার মাদারীপুর।

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্থানে কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। এরপর দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দফতরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং বিজয় মেলার আয়োজন করা হয়।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলাতেও বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনসহ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচিতে অংশ নেয়। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র‍্যালি ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এইচ এম ইবনে মিজান এবং থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয় এবং ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট