মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি
আখাউড়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যার প্রাথমিক ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর নাম খাদিজা আক্তার সুমি (৩৫)। তিনি খোরশেদ আলমের স্ত্রী। পৌরসভার শান্তিনগর গ্রামে ভাড়া বাসায় থাকতেন স্বামী-স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশেপাশের লোকজনরা খাদিজা আক্তার সুমিকে ঘরের ভেতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী খোরশেদ আলম পলাতক থাকায় সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করছি স্বামী কতৃক হতার স্বীকার হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬