1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

কুষ্টিয়ার ভেড়ামারায় দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত

মোঃ আসাদুজ্জাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জাম

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার দুপুরে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুই পুলিশ সদস্য মোটরসাইকেল যোগে পাবনার ঈশ্বরদী থেকে কুষ্টিয়া অভিমুখে আসছিলেন। লালন শাহ সেতু পার হওয়ার পর একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
১. মোজাহারুল ইসলাম (৪৫) তিনি পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলায়।
২. কয়েদ (কায়েস) উদ্দিন (৪০) তিনি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে একই বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলায়।

চৌড়হাস হাইওয়ে পুলিশ ও ভেড়ামারা থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘাতক কাভার্ড ভ্যানটি ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি, তবে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট