
মীর শাহীন স্টাফ রিপোর্টার
আজ সোমবার (১৫ ডিসেম্বর)এসোসিয়েশন অব ভলেন্টারী এ্যাকশন ফর সোসাইটি (আভাস) চর মানিকা ব্রাঞ্চের উদ্দোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রকল্প অফিসে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুর্বার “গার্লস লিড ক্লাইমেট সলিউশন শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।প্রকল্প ব্যবস্থাপক (দূর্বার) চিন্ময়ী তালুকদারের সঞ্চালনায় মোঃ ওবায়দুর রহমান ও জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় মোসাঃ মিনারা বেগমের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান চর মানিকা ইউনিয়ন পরিষদ) সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় সভাটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান কবির, অফিসার ইনচার্জ দক্ষিণ আইচা থানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম এনায়েত হোসেন, ইউনিয়ন টিম লিডার সিপিপি, মোঃ ইয়ামিন হোসেন (ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা) সহ চর মানিকা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বারগন, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিকা রেজিস্টার, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , ব্যাংক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব প্রতিনিধিরা।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবেলা, করনীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় নারীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন,স্বাস্থ্য সচেতনতা, ভার্মি কম্পোস্ট,তরুণ উদ্দোক্তা তৈরি, বাল্য বিবাহ প্রতিরোধ,দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বক্তরা বক্তব্য দেন।প্রকল্প অফিসের মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার মোঃ সাইদুর রহমান ও প্রকল্পের ডিআরআর অফিসার মাহমুদ সোয়েব বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে এখনই সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই জন প্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে মোসাঃ মিনারা বেগম বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আরও বেশি জন সম্পৃক্ততা প্রয়োজন। চর মানিকা ইউনিয়ন বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায় চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অত্র অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে “আভাস” কাজ করায় এ প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।