1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মনপুরায় মহান বিজয় দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

মনপুরায় মহান বিজয় দিবস পালিত

মোঃ নিরব মনপুরা প্রতিনিধি ভোলা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

মোঃ নিরব মনপুরা প্রতিনিধি ভোলা

ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‍্যালি, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-কন্টিনজেন্ট কমান্ডার লে. একেএম আবদুল ওয়াদুদ লাবিব এবং মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ ভুইয়া।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব মোঃ শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট