মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল জেলা পুলিশ যশোর।
।।যশোর শার্শা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ৷৷
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালিত হচ্ছে।
ইং ১৬/১২/২০২৫ খ্রিঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর শহিদদের স্মরণে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস টিম স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং ১ মিনিট নিরবতা পালন করেন।
মহান স্বাধীনতা যুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেল, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল,যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬