1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার  আহ্বান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

মুক্তিযুদ্ধের চেতনায় সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার  আহ্বান

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার হোসেসনপুর কিশোরগঞ্জ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার 

কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে হোসেনপুরে বাসদ (মার্কসবাদী)-এর বিজয় র‍্যালি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য, ন্যায় ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বাসদ (মার্কসবাদী) প্রার্থী আলাল মিয়া। মহান বিজয় দিবস উপলক্ষে বেলা এগারোটায় হোসেনপুরে আয়োজিত এক বিজয় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। কর্মসূচির শুরুতে হোসেনপুরের কুড়িঘাটে নির্মিত স্মৃতিসৌধে পুষ্প অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সেখান থেকে একটি বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে আলাল মিয়া সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো এখতিয়ার নেই। অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।
তিনি হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্দেশে বলেন, “৫ আগস্টের পর আপনারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন”এমন অভিযোগ তুলে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া তিনি হোসেনপুর উপজেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান চিকিৎসক সংকট নিরসনের দাবি জানিয়ে বলেন, সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করতে হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে বাসদ (মার্কসবাদী)-এর কাঁচি প্রতীকে ভোট দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান।এ সময় বাসদ (মার্কসবাদী)-এর জেলা সদস্য জমির উদ্দিন, সোহরাব মিয়া, এবায়দুল ইসলাম, ছাত্রনেতা মজনু মিয়াসহ দলের উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট