1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লেমুয়া মধ্যম চাঁদপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের শুভ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

লেমুয়া মধ্যম চাঁদপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের শুভ উদ্বোধন

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে গত ১৫ ও ১৬ ডিসেম্বর।
মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ১৯৮৮ সালে নির্মিত এই ক্লাবটি দীর্ঘদিন পর পুনরায় চালু করা হয়। একসময় লেমুয়া ইউনিয়নের বিএনপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটি অতীতে আওয়ামী ফ্যাসিবাদীদের হামলা ও দখলদারিত্বের শিকার হয়। প্রায় ১০ বছর ধরে আওয়ামী প্রতিহিংসার কারণে ক্লাবটির সকল কার্যক্রম বন্ধ ছিল।দীর্ঘদিন পর ক্লাবটি পুনরায় চালু করতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও নিরলস শ্রমের ফলে ঐতিহ্যবাহী এই ক্লাবটি আবার প্রাণ ফিরে পায়।সরেজমিনে দেখা যায়, ১৫ই ডিসেম্বর বিকাল থেকে মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।ক্লাবটির পুনরায় উদ্বোধনে সন্তোষ প্রকাশ করে প্রবীণ মুরুব্বীরা বলেন, একসময় এই ক্লাবেই বসে রাজনৈতিক আলোচনা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বহু বছর পর ক্লাবটি আবার চালু হওয়ায় তাঁরা আনন্দ ও আশা প্রকাশ করেন।অপরদিকে, ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে স্থানীয় তরুণ প্রজন্ম দেশাত্মবোধক গান বাজিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে। পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।এ সময় উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলম মিয়াজী, লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী, লেমুয়া ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন, সেলিম তালুকদার সহ স্থানীয় বিএনপির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ আরও অনেকে।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, এই শহীদ জিয়া স্মৃতি সংসদ ক্লাব থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট