1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কোটালীপাড়ায় জামিয়া ফারুকিয়া আরাবিয়া মাদ্রাসা (বালিকা শাখা)-এর শুভ উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কোটালীপাড়ায় জামিয়া ফারুকিয়া আরাবিয়া মাদ্রাসা (বালিকা শাখা)-এর শুভ উদ্বোধন

নৃপেন হালদার, কোটালীপাড়া 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

নৃপেন হালদার, কোটালীপাড়া 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আরুয়াকান্দি গ্রামে নবপ্রতিষ্ঠিত জামিয়া ফারুকিয়া আরাবিয়া মাদ্রাসা (বালিকা শাখা)-এর শুভ উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা খলিলুর রহমান নূরী (মুহতামিম, জামিয়া মদিনাতুল উলুম, ঢাকা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি রায়হান আহমেদ ফারুকী (চেয়ারম্যান, সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদ হাসান শামীম, মাওলানা মোহাম্মাদ আল-আমিন হাবিবি, মাওলানা আইনুল হক মীর, ফজলুল হক খন্দকার, হাবিবুর রহমান তালুকদার, আব্দুল হালিম শিকদার ও শহিদুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

মাদ্রাসাটির মুতাওয়ান্নি (দাতা) হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ হেলাল উদ্দিন মোল্লা। বক্তারা বলেন, তার এই উদ্যোগ গ্রামীণ পর্যায়ে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে মানবিক সংগঠন “সৃষ্টির কল্যাণে ফাউন্ডেশন”-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্ধান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হন।

বক্তারা আরও বলেন, বালিকা শিক্ষার প্রসারে এ ধরনের মাদ্রাসা প্রতিষ্ঠা সময়োপযোগী। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট