1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

মমিনুল ইসলাম মুন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর তানোরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল থেকে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সকালের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তানোর উপজেলা ডাকবাংলো মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ঐক্য ও অগ্রগতির শিক্ষা দেয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী নূরনাহার, উপজেলা সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিদুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল) জাকির হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোসা. মৌসুমী খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বিজয় দিবসের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট