1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

ফুলবাড়ীতে শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।দিবসটির কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। এরপর শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, এবি পার্টি, এনসিপি, প্রেসক্লাব ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮টায় উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।এরপর সকাল ৯টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এ সময় আকর্ষণীয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার ও গার্লস ইন রোভার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন।কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং ১১টা ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা শাখা জামায়াতে ইসলামী বিজয় র‌্যালির আয়োজন করে।দিনব্যাপী এসব আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট