1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না- আজিজুল বারী হেলাল । - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না- আজিজুল বারী হেলাল ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের স্বাধীনতা অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না- আজিজুল বারী হেলাল ।

মোঃ সাব্বির হোসেন ।
বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা

মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা ডিগ্রি গার্লস কলেজের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা কোনো অভ্যুত্থানের সঙ্গে তুলনা করা যাবে না।

১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে রাজারবাগ পুলিশ লাইনসহ সারা দেশে নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে।তখন জাতি দিশেহারা হয়ে পড়লেও মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করলে মুক্তিকামী জনতা স্পষ্ট দিকনির্দেশনা পায়।তিনি আরও বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং মা-বোনদের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। একটি পতাকা ও সার্বভৌমত্ব এমনিতেই আসেনি।মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো অভ্যুত্থানকে এক করে দেখা ইতিহাস বিকৃতি।তিনি সতর্ক করে বলেন, স্বাধীনতার চেতনা ভুলে গেলে দেশ আবারও ষড়যন্ত্রের মুখে পড়তে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, খুলনার পরিচালক প্রফেসর ড. মো. আনিসুর রেজা।এছাড়া উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ড. সৈয়দ কামরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, অধ্যক্ষ এম এম আমজাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু,কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল,সাবেক যুগ্ম আহবায়ক মোস্তাফা উল বারি লাভলু, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়, যা কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট