1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফটিকছড়িতে মহান বিজয় দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ দৈনিক প্রভাতী বাংলাদেশ ফটিকছড়িতে মহান বিজয় দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন পদ্মায় ৪৩ ঘণ্টা পর মিলল এসএসসি পরীক্ষার্থী আরাফাতের নিথর দেহ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় জোরদারে প্রশাসকের নির্দেশনা পে স্কেল দাবিতে আল্টিমেটাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা।

ভিডিও সংবাদ 👇👇

ফটিকছড়িতে মহান বিজয় দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

মোঃ বায়েজিদ হাসান

চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিন। সভা সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি মোঃ আবু জাফর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার অন্যতম উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু, উপদেষ্টা নবীর হোসেন মাসুদ ও জিয়াউল হক রুবেল। এছাড়াও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শ্রমজীবী জনগোষ্ঠীর ঐক্য ও সচেতনতা অত্যন্ত জরুরি।

সভাপতি তার বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে কাজ করে যাবে। অনুষ্ঠানের শেষ পর্বে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনার পাশাপাশি ১৯৭১ ও ২০২৪ সালের সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট