1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

রাজশাহীতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত

দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে সম্পাদিত সব চুক্তি বাতিল এবং এ খাতে সংঘটিত অনিয়ম–দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান। কর্মসূচি পরিচালনা করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা মামুন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে মোঃ গোলাম মোস্তফা মামুন বলেন, অবৈধ ফ্যাসিবাদী সরকারের সময়ে যৌথ মালিকানার নামে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সরকারি মালিকানাধীন কোম্পানি তথা জনগণের সম্পদের শেয়ার ব্যক্তি খাতে হস্তান্তর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, ‘কস্ট প্লাস’ পদ্ধতি বাতিল করে সরকারকে কেবল ‘কস্ট বেসিসে’ মুনাফামুক্ত বিদ্যুৎ ও জ্বালানি সেবা নিশ্চিত করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির পরও তৎকালীন সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের মন্ত্রীকে পুরস্কৃত করেছে। শুধু তাই নয়, এ খাতে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা না করার জন্য সুরক্ষা আইন পাস করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ক্যাব রাজশাহীর উপদেষ্টা ইঞ্জি. খাদেমুল ইসলাম, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, শিক্ষা সুরক্ষা কমিটি রাজশাহীর সহ-সভাপতি ওবায়দুর রহমান, ক্যাবের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমরম, দপ্তর সম্পাদক কবি অম্লান অনিরুদ্ধ, ক্যাব পবা উপজেলা সভাপতি নাজমুল হক, ক্যাব ইয়ুথ গ্রুপের সভাপতি জুলফিকার হায়দর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাগরিকা, ক্যাব ইয়ুথ গ্রুপ রাজশাহী কলেজ সভাপতি শরিফুল ইসলাম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট