অপু দাসরাজশাহী ব্যুরো
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব আসনের বিপরীতে এখন পর্যন্ত মোট নয়জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির চারজন দলীয় প্রার্থী, জামায়াতে ইসলামীর একজন এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।এরই অংশ হিসেবে শনিবার রাজশাহী-৩ আসনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম গ্রহণ করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আলী আশরাফ মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।প্রার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা সবাই একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছেন। তিনি আশা প্রকাশ করেন,নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়বে।এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এই কর্মসূচিকে সামনে রেখে বিএনপি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬