1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

তানোরে তিন ফসলি জমি নষ্ট করে হিমাগার নির্মাণ

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার 

রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের স্কিমভুক্ত তিন ফসলি কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে হিমাগার নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিএনপি নেতার মালিকানাধীন রহমান গ্রুপ এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে। শিল্পকারখানা স্থাপনের প্রয়োজনীয়তা থাকলেও উর্বর কৃষিজমি নষ্ট করে তা গড়ে তোলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর-চৌবাড়িয়া সড়কের লব্ব্যাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় সরকারি নয়নজুলি ও তিন ফসলি কৃষিজমি ভরাট করে রহমান হিমাগার নির্মাণের কাজ শুরু করা হয়। জমি ভরাটের জন্য পঁচা ও দুর্গন্ধযুক্ত আলু রাস্তার পাশে ফেলে দেওয়া হয়, এতে পথচারী ও আশপাশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।অভিযোগ রয়েছে, হিমাগার নির্মাণের জন্য বিএমডিএর গভীর নলকূপের কমান্ড এরিয়াভুক্ত প্রায় ২০ বিঘা তিন ফসলি জমি কেনা হয়। গত বৃহস্পতিবার সকাল থেকে কামারগাঁ ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে পুকুরের মাটি ট্রাক্টরে করে এনে জমি ভরাটের কাজ শুরু হয়। এ সময় রাস্তার ধারে বিএমডিএর রোপিত ছোট তালগাছ নষ্ট করা হয় বলেও অভিযোগ উঠেছে।এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে কৃষিজমি ভরাটের সত্যতা পাওয়ায় একটি স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে ভেকু মেশিনের দালাল ও চালক পালিয়ে যান।ভেকু মেশিনের ঠিকাদার দাবি করেন, মাটি ভরাটের জন্য প্রশাসনের অনুমতি নেওয়া হয়নি, এ কারণেই ব্যাটারি জব্দ করা হয়েছে। তবে কাজ বন্ধ হবে না বলে তিনি মন্তব্য করেন এবং আগামী সপ্তাহ থেকে পুনরায় কাজ শুরু হবে বলেও জানান। তার দাবি, তানোরে তাদের আগে থেকেই একাধিক হিমাগার রয়েছে এবং সেগুলোর নির্মাণ কেউ ঠেকাতে পারেনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, কৃষিজমি ভরাটের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় স্কেভেটর মেশিনের ব্যাটারি জব্দ করা হয়েছে। রাস্তার ধারের তালগাছ নষ্টের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না, তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, তিন ফসলি উর্বর জমি ও সরকারি নয়নজুলি রক্ষা করে পরিত্যক্ত বা এক ফসলি জমিতে শিল্পকারখানা স্থাপন করা হোক। তারা কৃষিজমি ধ্বংস করে হিমাগার নির্মাণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট