মোহাম্মদ জাকির হোসাইন টাঙ্গাইল স্টাফ রিপোর্টার
১৭/১২/২৫ আজ কে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে টাঙ্গাইল ৮ আসনে বাসাইল, সখিপুর এর, এম পি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান নিজ দলের সমর্থক এবং নেতাকর্মীদের নিয়ে সখিপুর উপজেলায় নির্বাচন কমিশনের কার্যালয়ে এসে নিজের মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইল ৮ আসনের সখিপুর ও বাসাইল উপজেলার দলীয় প্রতিনিধিরা। দুপুর আনুমানিক এক ঘটিকার সময় সখিপুর উপজেলা ইউনো মহোদয় আব্দুল্লাহ আল রনির নিকট হতে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র গ্রহণ শেষে অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ জামাতের ইসলামের সমর্থনে টাঙ্গাইল ৮ আসনের বাসাইল সখিপুরে এমপি পদপ্রার্থী হিসেবে বিবেচিত হয়েছি। সেই সুবাদে তিনি এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করলেন। তিনি বললেন বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে এই বাসাইল সখিপুর থেকে সকল প্রকার মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ,ভূমিহীনদের দৌরাওে সকলপ্রকার হয়রানিমূলক সমস্যার সমাধান করবেন।সখিপুর এবং বাসাইল কে একটি মডেল থানায় রূপান্তর করবেন। এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আরও বলেন যদি বাংলাদেশ জামাতে ইসলাম দাঁড়িপাল্লা মার্কার বিজয় হয় টাঙ্গাইল এই ৮ আসনে জনগণ আমাকে প্রতিনিধিও করার সুযোগ দেয় তাহলে এই সখিপুর বাসাইল বাসির জনগণের সেবক হিসেবে কাজ করব। কোন ঘোষ, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজ, সকল প্রকার অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ করব জনগণের কল্যাণের জন্য ।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬