মমিনুল ইসলাম মুন,স্টাফ রিপোর্টার
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত বোরিংয়ের কূপে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। নিহত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন রাজশাহী-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক এমপি ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।রোববার সকালে তিনি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামে সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা রাকিব হোসেন ও মায়ের হাতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সাজিদের রুহের মাগফিরাত ও পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন। সাজিদের ছোট ভাইকে কোলে নিয়ে তিনি সান্ত্বনাসূচক কথা বলেন ও দোয়া করেন।অনুদানের অর্থ হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাজিদের বাবা-মা। তারা এই কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য জামায়াতে ইসলামী ও অধ্যাপক মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমির আলমগীর হোসেন, পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমির জুয়েল রানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ।উল্লেখ্য, গত বুধবার ১০ ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাঁটার সময় পাঁচন্দর ইউনিয়নের কোয়েল পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের বোরিংয়ের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের কর্মী ও ভেকু মেশিনের সহায়তায় প্রায় ৫২ ফুট গভীরতা থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬