1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দেউলাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

দেউলাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা

মোঃ সজীব আল হাসান ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ সজীব আল হাসান ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক ব্যতিক্রমী প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেউলাবাড়ী ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত এ প্রার্থনা সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
প্রার্থনা সভায় উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীরা গভীর আবেগ ও নিষ্ঠার সঙ্গে দেশনেত্রীর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে প্রার্থনা করেন। সভাটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির। তিনি তাঁর বক্তব্যে বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীদের এ মানবিক ও আন্তরিক উদ্যোগ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশনেত্রীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজকরা বলেন, মানবতা ও সহমর্মিতা থেকেই এ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে আবারও জাতির নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট